‘হানিট্র্যাপ’ চক্রের আরও১ সদস্য র্যাবের জালে
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৮:৪৬:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)| মঙ্গলবার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের নলজুড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়|
আটককৃতের নাম আফসার আহমেদ (২৫)| তিনি গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা|
র্যাব-৯ জানায়, ভুক্তভোগী মাহমুদুল হাসান রিফাত (২৫) গোলাপগঞ্জ উপজেলার বাদে রণকেলী এলাকার বাসিন্দা| পূর্ব পরিচয়ের সূত্র ধরে ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্যরা এক নারীকে দিয়ে তার সঙ্গে যোগাযোগ করায়| পরে গত ৯ এপ্রিল রাতে দেখা করার কথা বলে তাকে সিলেট নগরীর যতরপুর এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়| সেখানে আগে থেকে ওত পেতে থাকা চক্রের সদস্যরা ভুক্তভোগী ও তার এক বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে| পরে তাদের ইলেকট্রিক শক দেওয়া হয় এবং জোরপূর্বক কাপড় খুলে অশ্লীল ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে| এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রূপার চেইন ও একটি রূপার ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়| পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়| মান-সম্মানের ভয়ে ভুক্তভোগীরা বিভিন্নজনের কাছ থেকে টাকা এনে ৯০ হাজার টাকা পরিশোধ করেন|
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন| মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে| এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পলাতক আসামি আফসার আহমেদকে গ্রেফতার করা হয়|
এর
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে| দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে|
প্রসঙ্গত- গত শুক্রবার (১০ এপ্রিল) ভোরে নগরীর কোতোয়ালী থানাধিন যতরপুর এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ| তারা হলেন- সিলেট নগরীর তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭), গোয়াইনঘাটের মো. আব্দুল জলিল (৩০), নগরীর মিরাবাজারের জেসমিন আক্তার (২২) ও দক্ষিণ সুরমা গঙ্গানগরের মো. জায়েদ আহমদ (৩৫)|
আটকের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ টি প্রাইভেট কার, ১ টি সিএনজি অটোরিক্সা, ৩টি মোবাইল ফোন এবং ভিকটিমদের নিকট থেকে ছিনিয়ে নেয়া আইফোন ১৪ প্রো ম্যাক্স ও আইটেল মোবাইল উদ্ধার করা হয়|
আটকের পরদিন শনিবার বেলা সাড়ে ১২টায় এসএমপির কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গনে প্রেসব্রিফিংয়ের মাধমে বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম|





