জুড়ীতে সার ও বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:০৯:৪৫ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুরের সভাপতিত্বে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুবেল আহমেদ প্রমুখ।




