কেমুসাসে সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৫৫:১৫ অপরাহ্ন

কবিতা কেবল শব্দের বিন্যাস নয়, বরং সমাজ ও মানুষের অন্তরের প্রতিফলন| প্রকৃত কবিতা পাঠককে যেমন ভাবায়, তেমনি সমাজ সংস্কারে আলোকবর্তিকা হিসেবে কাজ করে| অনেকে মনে করেন আধুনিক কবিতায় ছন্দের প্রয়োজন ফুরিয়েছে—এই ধারণাটি ভ্রান্ত| ছন্দ হলো কবিতার হৃদস্পন্দন| মনে রাখতে হবে, ব্যাকরণ না জেনে ব্যাকরণ ভাঙা যায় না| তাই নবীন কবিদের জন্য প্রথাগত ছন্দ শেখাটা অপরিহার্য, যেন তারা পরবর্তীতে নিজেদের ¯^তন্ত্র ধারা ˆতরি করতে পারেন|
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৬৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন|
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্য সংসদের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনাসারী, কবি ও বাচিকশিল্পী মামুন সুলতান|
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার আদীল আনোয়ার| রচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন কবি মুহিত চৌধুরী, ভ্রমণলেখক মোয়াজ আফসার, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, কবি মাহফুজ জোহা, সাজন আহমদ সাজু, আদীল আনোয়ার, মাহফুজুর রহমান, গনেন্দ্র চন্দ্র দেশমুখ, এ বি এম হাসান চৌধুরী, কামাল আহমদ, দেওয়ান মতিউর রহমান খান, জুবের আহমদ সার্জন, মিলন কান্তি দাস, নূরুদ্দীন রাসেল, দেওয়ান মশিউর রহমান খান শাহি, মো. হাসান আহমদ সানি, দেলোয়ার আহমদ, সরফরাজ সানোয়ার, দেওয়ান রাফি মুহাম্মদ, জহুরী, মুহাম্মদ মুশতাক আহমদ, মুহাম্মদ মাবরুর আহমদ রাফি, ইসহাক হোসেন, মকসুদ আহমদ লাল, সালমা আলী খান প্রমুখ| গান পরিবেশন করেন মিলন কান্তি দাস ও কয়েছ মিয়া| আসরে সেরালেখক মনোনীত হন কবি মুহিত চৌধুরী| বিজ্ঞপ্তি




