সিসিকের হোল্ডিং ট্যাক্সে ১৫ শতাংশ ছাড়
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৯:৪৬:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের জন্য হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে| কর আদায় শাখা থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকার যেসব বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের করদাতারা এখনো বকেয়া ও হালসনের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি এবং ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তারা বিশেষ এই সুযোগের আওতায় আসবেন|
এতে বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধে ১৫ শতাংশ ছাড় এবং ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আরোপিত সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে| এই সুবিধা ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে|
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ করে কর পরিশোধ ও লাইসেন্স নবায়নের জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে| বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্পোরেশনের রাজ¯^ বৃদ্ধির ¯^ার্থে বিষয়টি অত্যন্ত জরুরি|
এদিকে, বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারের জন্য ওয়ার্ড পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে| পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ এবং মাইকিংয়ের মাধ্যমেও প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে|
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজ¯^ কর্মকর্তা বিশ্বজিত দেব ¯^াক্ষরিত এ বিজ্ঞপ্তিতে নাগরিকদের সময়মতো কর পরিশোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে|





