‘বৈধ পথে বিদেশ যাত্রা’ বিষয়ে জিএসসির ইস্ট লন্ডন শাখার সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৮:৪৩:৩৫ অপরাহ্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/বিদেশ গমনের পরিবর্তে বৈধ ও নিরাপদ ভাবে ইউরোপ/বিদেশ যাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার লন্ডনে জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ জিল্লুল হক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহান চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।
আলোচনা করেন জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপারসন খলিল আহমেদ কবির, জিএসসি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট ট্রেজারার মুহাম্মদ ইছবাহ উদ্দিন, বিটিএ ট্রেজারার মিছবাহ কামাল, শাহপরান জামে মসজিদের চেয়ারম্যান নুর বক্স, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ, কেন্দ্রীয় কমিটির মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, ইস্ট লন্ডন শাখার ট্রেজারার সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি আখলাকুর রহমান, এসেক্স শাখার চেয়ারপার্সন মুমিন আলী ও জিএসসি ইস্ট ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতি ফারুক মিয়া জিল্লু।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউর রহমান অলি, সাংবাদিক খালেদ মাসুদ রনি, মীর্জা আবুল কাশেম, জাহিদ মিয়া, সাইফুল আলম হেলাল, খালেদুল কিবরিয়া, লিটন আহমদ, নূরুল আলম, জগলুল খান, মাওলানা সুহেল আহমদ, মোক্তার আহমদ, আব্দুর রাজ্জাক, শাহান আহমদ, সালেহ আহমদ আলফু, কাজী আকমল তাজ, নুরুদ্দিন, জিএসসি এসেক্স শাখার ট্রেজারার আবুল হোসেন, নাসির আহমদ, ময়নুল হক, নুরুল আলম, মজির উদ্দিন, গোলাম কুদ্দুস কামরুল, ওয়ালিদুর রহমান, রফিক আহমদ প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন-বাংলাদেশ থেকে প্ৰতি বছর বিপুল সংখ্যক মানুষ বিদেশে যায় উন্নত জীবনের আশায় (সূত্র: IOM বাংলাদেশ প্ৰতিবেদন)। তারা যায় একটি স্বপ্ন নিয়ে-নিজের জন্য নয়, পরিবারের জন্য। কেউ মায়ের চিকিৎসার জন্য, কেউ সন্তানের ভবিষ্যতের জন্য, কেউ দারিদ্য থেকে বের হওয়ার জন্য কিন্তু এই স্বপ্নের পথের অনেকটাই আজ দালাল, প্রতারণা এবং মৃত্যুর ফাঁদে ভরা। আমরা যখন বিমানবন্দরের ছবি দেখি তখন মনে হয় সব ঠিক আছে। কিন্তু আমরা সেই মানুষগুলোর কথা দেখি না যারা মরুভূমিতে পড়ে আছে, বন্দিশিবিরে আটকে আছে, কিংবা সমুদ্রের তলায় হারিয়ে গেছে।
তারাও আরও বলেন-মানব পাচার একটি সংখ্যা নয়, এটি একটি গন্ধ, একটি ভাঙা পরিবার, একটি হারানো জীবন, একটি নিঃস্ব ভবিষ্যতের গন্ধ। আমরা যদি এখনই না দাড়াই, তাহলে এই গন্ধ চলতেই থাকবে। তাই আসুন আমরা সবাই একসাথে বলি ‘অবৈধ ও ঝুকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে ইউরাপ যাবো অথবা নিজ দেশে কর্মসংস্তানের সুযোগ তৈরী করবো।;
এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিসহ আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণের জন্য জিএসসি নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি




