জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৪:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার (২৫ এপ্রিল)| এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্ধারিত ১৩৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে একযোগে|
এবারের পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন নিশ্চিত করেছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী| বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে গত ১১ এপ্রিল| শিক্ষার্থীরা শুক্রবার পর্যন্ত সুযোগ পান এই প্রবেশপত্র ডাউনলোডের|
এছাড়া পরীক্ষার তারিখ, কেন্দ্রের নাম ও রোল ন¤^রসহ প্রয়োজনীয় তথ্য পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে এসএমএসের মাধ্যমে|
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে না পারলে তাকে প্রাথমিক আবেদন ফরম, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং প্রাপ্ত এসএমএসসহ উপস্থিত হতে হবে নির্ধারিত কেন্দ্রে| ওই সকল পরীক্ষার্থী এসএমএসে প্রাপ্ত রোল ন¤^র অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করতে পারবেন এবং হাজিরাপত্রে ¯^াক্ষর করবেন|
তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে আবেদন ফরমের ছবির মিল না থাকলে দেওয়া হবে না পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ| এছাড়া যেসব আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেনি, তাদের কোনো প্রবেশপত্র ইস্যু করা হয়নি এবং তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না|
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০ ন¤^রের এমসিকিউ পদ্ধতিতে| এক ঘণ্টার এই পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ১ ন¤^র| বিজ্ঞান, মানবিক/গার্হস্থ্য অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা প্রতিটি বিভাগের জন্যই ন¤^র বণ্টন একই রাখা হয়েছে| যেমন: বাংলা ২০ ন¤^র, ইংরেজি ২০ ন¤^র, সাধারণ জ্ঞান ২০ ন¤^র, বিভাগীয় বিষয়ভিত্তিক প্রশ্ন ৪০ ন¤^র, পরীক্ষায় ন্যূনতম পাস ন¤^র ৩৫|
চূড়ান্ত মেধাতালিকা প্রণয়ন করা হবে মোট ২০০ ন¤^রের ভিত্তিতে| ভর্তি পরীক্ষার ১০০ ন¤^রের পাশাপাশি এসএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে ৪০ ন¤^র (চতুর্থ বিষয়সহ জিপিএর ৪০ শতাংশ) এবং এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে ৬০ ন¤^র (চতুর্থ বিষয়সহ জিপিএর ৬০ শতাংশ) যোগ করে প্রস্তুত করা হবে চূড়ান্ত ফলাফল|





