বড়লেখায় জাতীয় আইনগত দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৬:৪৯:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও লিগ্যাল এইড কমিটির অফিসার অল্লিকা দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. তারেক বিন ইসলাম, অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, মুন মোহন হালদার প্রমুখ।




