রক্তি নদীতে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৭:৪৫:৩৫ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে ডুবে রাকিবুল হোসেন (২৬) নামে নৌকার কাঠমিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে| বুধবার বিকেল সাড়ে পাঁচটায় দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের নৌকাঘাট থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল| এর পূর্বে দুপুর ২ টার দিকে একই স্থানে ঘটনাটি ঘটে| নিহত রাকিবুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানায় বালিগা গ্রামে দিল মোহাম্মদ এর ছেলে|
স্থানীয় এলাকাবাসী ও নৌকায় থাকা লোকজন জানান, একটি পর্যটনবাহী হাউজবোড ˆতরি করছিলো নৌকা শ্রমিকগণ| রাকিবুল হাউজ বোডটির কাঠের কাজ করছিলো| হঠাৎ করে সে নদীতে পড়ে যায়| এরপর থেকে নিখোঁজ রয়েছে খবর পেয়ে তাহিরপুর সার্কেল প্রয়ন দেসহ পুলিশ ফোর্স ও ফায়ারসার্ভিসের লোকজন আসে| এসে রাকিবুলের লাশ উদ্ধার করে|
তাহিরপুর সার্কেল প্রয়ন দে জানান, খবর পেয়ে আমি এসেছি| ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশ উদ্ধার করেছে| আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে| সুনামগঞ্জ ডুবুরি দলের টিম লিডার মো. কবির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে|




