বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যনির্বাহী বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৬, ৮:৪৫:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে মাসিক কার্যনির্বাহী বৈঠক শাখা সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়|
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা কমর উদ্দিন, ডা. মাওলানা মোস্তফা আহমদ আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা ˆসয়দ শুয়াইব আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা বুকাইর আহমদ, মাওলানা আব্দুল মন্নান আজাদ, হাফিজ তারেক হাসান সাহেদ, হাফিজ মাওলানা তফজ্জুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মুফতি মোস্তফা হোসাইন, মুহাম্মদ সিকন্দর আলী, মুহাম্মদ ইউসুফ প্রমুখ|
বৈঠকে বিগত মাসের কার্যক্রমের পর্যালোচনা ও আগামী ১৬ মে বাদ মাগরিব ‘গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনিহা, জনগণ উদ্বিগ্ন’ শীর্ষক গোলটেবিল ˆবঠক তালতলাস্থ হোটেল গুলশানের হলরুমে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়| বিজ্ঞপ্তি






