জৈন্তায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:২৯:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন| এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন| জানা যায়, রোববার বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগান গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে| এই ঘটনায় মোটরসাইকেল আরোহী ˆজন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলে নিহত হন| সাথে থাকা অপর আরোহী একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুতর আহত হন| ঘটনার পরপর স্থানীয় জনতা এগিয়ে এসে গুরুতর আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন|
দুর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানায়, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়|




