ইট প্রস্তুতকারী মালিক সমিতির নির্বাচনে বিজয়ী সিলেটের ফয়েজ
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:৩২:২৫ অপরাহ্ন

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস) এর দ্বি-বার্ষিক (২০২৬-২৮ইং) কার্যকরী পরিষদের নির্বাচনে সিলেট বিভাগের একমাত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিলেটের ব্যবসায়ী মো. ফয়েজ উদ্দিন আহমদ| তিনি মৌলভীবাজারের কুলাউড়া সুরমা ব্রিকস, সিলেট নগরীর শিবগঞ্জস্থ সুরমা অটো কেয়ার সিএনজি পাম্পের চেয়ারম্যান ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন|
শনিবার রাজধানী ঢাকার শাহবাগ মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই নির্বাচনে সারাদেশ থেকে প্রায় ১৬ শত ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন| এতে ফিরোজ হায়দার খাঁন সমর্থিত শাহজান-মুমিন পরিষদ প্যানেল থেকে সদস্য প্রার্থী হয়ে ফয়েজ উদ্দিন আহমদ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেন| বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালনায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়|
উল্লেখ্য-মো. ফয়েজ উদ্দিন আহমেদ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি, মৌলভীবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি এবং কুলাউড়া উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন|
সারাদেশের ভোটারদের রায়ে সিলেট বিভাগ থেকে একমাত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় মো. ফয়েজ উদ্দিন আহমেদ সকল ভোটার ও শুভাকাঙ্খীদের প্রতি শুকরিয়া এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন| বিজ্ঞপ্তি





