সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসন ফাঁকা ২৮টি
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:৩৩:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে| রোববার (১০ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়| তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে মেধা তালিকা ১ থেকে ১৯৮ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়| প্রথম দিন ১৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়| আসন ফাঁকা রয়েছে ২৮টি |
কলেজ সূত্র জানায়, ফাঁকা থাকা শুন্য আসনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে না| শিক্ষার্থীকে ফোনে কল করে নিশ্চিত করে ডাকা হবে| কলেজে এসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে| আগামী বৃহস্পতিবার ফাঁকা আসনে ভর্তি সম্পন্ন করবে ভর্তি কমিটি|
কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান জালালাবাদকে বলেন, প্রথম দিন ১৫২ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে| সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৮টি আসন ফাঁকা রয়েছে| আগামী বৃহস্পতিবার ফাঁকা আসনে ভর্তি নেওয়া হবে|






