ধোপাদিঘীরপাড়ে বিপুল ভারতীয় জিরাসহ ড্রাম ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ১০:০০:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিার উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক আটক করা হয়। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানাধিন সোবহানীঘাট রোডের ধোপাদিঘীরপাড়স্থ রেইনবো পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৩১ বস্তায় থাকা ৩ হাজার ৯৩০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি রেজিস্ট্রেশনবিহীন হলুদ রঙের ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




