ওসমানী মেডিকেলের প্রিন্সিপালকে মাউন্ট এডোরা হসপিটালের ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৭:২০:২১ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ডা. মোস্তফা তোফিক আহমেদকে মাউন্ট এডোরা হসপিটাল সিলেট-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় মাউন্ট এডোরা হসপিটালের পরিচালকবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাউন্ট এডোরা কর্তৃপক্ষ মনে করে, অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদের মতো একজন অভিজ্ঞ ও দূরদর্শী চিকিৎসকের নেতৃত্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে শিক্ষা ও সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি কাজ করে যাবেন। মাউন্ট এডোরা হসপিটাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর এই নতুন পথচলা সিলেটের চিকিৎসা জগতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা অত্যন্ত আনন্দিত যে একজন যোগ্য ব্যক্তিত্ব এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর মেধা ও অভিজ্ঞতা এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং দক্ষ চিকিৎসক তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।
মাউন্ট এডোরা হসপিটাল সবসময়ই সিলেটের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। অধ্যক্ষের হাত ধরে এই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এই সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি





