কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাচনে এনসিপি প্রার্থী উবায়েদ
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৭:৫০:৪২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত করা হয়েছে উবায়েদ আহমেদকে| তিনি এনসিপির কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ও ভোলাগঞ্জ গ্রামের বাসিন্দা|
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রোববার সারা দেশের একশটি উপজেলায় প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি| এসময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের জন্য উপজেলার আহ্বায়ক উবায়েদ আহমেদের নাম ঘোষণা করা হয়|
উবায়েদ আহমদ বলেন ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আমাকে উপজেলা নির্বাচনে কোম্পানীগঞ্জের অবহেলিত জনপদের সেবা করার সুযোগ দিয়েছে| আমার লক্ষ্য স্পষ্ট, জুলাই বিপ্লবের সেই ‘ˆবষম্যহীন বাংলাদেশ’ গড়ার ¯^প্নকে কোম্পানীগঞ্জের মাটিতে বাস্তবায়ন করা| আজও আমাদের উপজেলার শ্রমিকরা কর্মহীন, রোগীরা যথাযথ চিকিৎসাবঞ্চিত এবং শিক্ষার্থীরা পিছিয়ে আছে আধুনিক শিক্ষা থেকে| যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে উপজেলার অনেক এলাকা আজও মূলধারা থেকে বিচ্ছিন্ন| আমি বিশ্বাস করি, ক্ষমতার মালিক জনগণ| জনগণের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে, আমার প্রধান কাজ হবে মেহনতী মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়ন| শিক্ষা, ¯^াস্থ্য এবং অবকাঠামোর আধুনিকায়ন করে কোম্পানীগঞ্জকে আমি দেশের অন্যতম সেরা ও সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করব, ইনশাআল্লাহ|




