জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৮৮ বাংলাদেশিসহ আটক ১৩৪ অভিবাসী


প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬, ৬:৩৫:০৮ অপরাহ্ন


মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার কেদাহ ও জোহর রাজ্যে পৃথক অভিযানে ৮৮ বাংলাদেশিসহ ১৩৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার পরিচালিত এসব অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, পাস বা পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন ইমিগ্রেশন আইনে অভিযোগ আনা হয়েছে।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানায়, ১৩ মে সকাল ১০টা থেকে কুলিম ও কোটা সেতার এলাকায় ‘অপস সাপু’, ‘অপস কুতিপ’ ও ‘অপস সেলেরা’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ইমিগ্রেশন বিভাগের ২৩ জন কর্মকর্তা।
গোপন তথ্য ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনটি স্থাপনায় তল্লাশি চালিয়ে মোট ১২০ জন স্থানীয় ও বিদেশি নাগরিককে যাচাই করা হয়। এর মধ্যে ৯১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৭১ জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি নারী, ছয়জন থাই পুরুষ ও চারজন থাই নারী, তিনজন চীনা পুরুষ, চারজন পাকিস্তানি পুরুষ এবং দুইজন ইন্দোনেশীয় পুরুষ।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৫৭ বছরের মধ্যে। তাদের বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য দুইটি সাক্ষী সমনের নোটিশও জারি করা হয়েছে।
অন্যদিকে জোহরের মুয়ার জেলায় ছয়টি আসবাবপত্র কারখানা ও শ্রমিকদের আবাসস্থলে অভিযান চালিয়ে ৪৩ জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, মুয়ার, সেগামাত ও বাতু পাহাত শাখার সমন্বয়ে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, অভিযান চলাকালে কয়েকজন শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কারখানার ভেতরে লুকিয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সব বের হওয়ার পথ বন্ধ করে দিলে তারা পালাতে পারেনি।
আটকদের মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ, আটজন মিয়ানমারের পুরুষ, আটজন নেপালি পুরুষ, পাঁচজন চীনা পুরুষ এবং তিনজন ইন্দোনেশীয় নারী। এছাড়া একজন বাংলাদেশি কিশোরী, একজন ইন্দোনেশীয় কিশোরী ও একজন মিয়ানমারের নারীও আটক হয়েছেন। আটকদের বয়স ১৪ থেকে ৬২ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন

নাগাল্যান্ডে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু

নাগাল্যান্ডে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু

বিশ্ববাজারে সয়াবিনের দাম কমলেও দেশে বেশী দামে বিক্রি

বিশ্ববাজারে সয়াবিনের দাম কমলেও দেশে বেশী দামে বিক্রি

সর্বশেষ সংবাদ
বাণিজ্যমন্ত্রী সিলেট আসছেন কাল
বাণিজ্যমন্ত্রী সিলেট আসছেন কাল
হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষ আটক
হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষ আটক
নগরে ইয়াবাসহ মা-ছেলে আটক
নগরে ইয়াবাসহ মা-ছেলে আটক
জকিগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ৩
জকিগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ৩
৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি
৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি
সিলেট রেঞ্জে সংযুক্ত মেহেদী হাসান বরখাস্ত
সিলেট রেঞ্জে সংযুক্ত মেহেদী হাসান বরখাস্ত
সিলেটের ২ জনসহ ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার
সিলেটের ২ জনসহ ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top