সিলেটে হাম উপসর্গে আরো ৭৪ শিশু হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬, ৯:০২:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে থামছেনা হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে মৃত্যুহীন সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন। এই সময়ে কারো মৃত্যু হয়নি ও ল্যাব পরীক্ষায়ও কারো হাম নিশ্চিত হয়নি।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় কারও হাম শনাক্ত না হলেও হাম উপসর্গে আরো ৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ১৪ মে পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১৪৮। এর মধ্যে হবিগঞ্জে ১৬ (রুবেলা ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৭৪ ও সিলেট জেলার রোগী ৪২ জন।
গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে- শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫, ওসমানী মেডিকেল হাসপাতালে ২২, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১, পার্ক ভিউ মেডিকেল হাসপাতালে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ২, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯৩ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে সর্বোচ্চ ৯৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ২, আল হারামাইন হাসপাতালে ১, লায়ন্স শিশু হাসপাতালে ১০, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ৪, নর্থ ইস্ট হাসপাতালে ৬, পার্কভিউ হাসপাতালে ৪, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫২, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন শিশু ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম জানান, সিলেটে হাম উপসর্গে রোগীর চাপ ক্রমশ বাড়ছে। তবে টিকা কার্যকর হতে শুরু করলে হামের প্রকোপ কমে আসবে। ২০ মে পর্যন্ত টিকা ক্যাম্পেইন চলবে। শিশুদেরকে হামের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।





