নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৬, ৯:১৬:৫৩ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কালচারাল ক্লাবের আয়োজনে ‘বাঙালিয়ানা’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার এনইইউবি’র শেখঘাট ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। ‘বাঙালিয়ানা’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি পিঠা’র পসরাও সাজানো হয়। এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই‘র বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, এনইইউবি কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান রাব্বি ও সম্পাদক সৈকত দেব শাওন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সামাজিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধিত হয়। এরকম কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিখনের পাশাপাশি অতিপাঠ্যক্রমিক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেন।
কালচারাল ক্লাবের সদস্য ওয়াহিদুল আউয়াল সানি ও তানজিদা তালহা সুমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন কালচারাল ক্লাবের সদস্য ও অতিথি শিল্পি জিৎ, নাফিস, পিয়াস, যুবরাজ, সায়েম ও মিউজিশিয়ান ছিলেন সৈয়দ কবির, সুদীপ্ত, রানা ও দীপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি





