মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগে স্কুল স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ৯:৩৯:৪০ অপরাহ্ন

সিলেটের স্টেমেইস স্কুলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শনিবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামে মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিশির কুমার বসাক শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস কি রকম হওয়া উচিত তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন মাউন্ট এডোরা হসপিটালের কনসালটেন্ট অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. মো. তৌফিক আলম সিদ্দিকী (জাফরান), শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন হসপিটালের উপ-পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. তানভীরুজ্জামান। সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের স্ক্রীন টাইম এর ক্ষতিকারক সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সহকারী পরিচালক ডা. আবু জাওয়াদ মো. আহসানুল্লাহ শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। হসপিটালের পক্ষ থেকে হার্ট অ্যাটাকের রোগীদের জন্য কার্ডিও পালমোনারী রিসাসিটেশন (সিপিআর) বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন হসপিটালের (সিসিইউ) কনসালটেন্ট ডা. মো. রায়হান আহমদ। এতে করে শিক্ষক ও শিক্ষার্থীরা কার্ডিয়াক রোগীদের তাৎক্ষণিক জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
উক্ত হেল্থ স্ক্রিনিং প্রোগ্রামে শিক্ষার্থীদের বিভাগভিত্তিক (চক্ষু রোগ, ইএনটি, ডেন্টাল, ডার্মাটোলজি, খাদ্য ও পুষ্টি, শিশু রোগ, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা, মেডিসিন ও বাত-ব্যথা ইত্যাদি) বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হসপিটাল সিলেট এর হসপিটাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন হসপিটালের কর্মকর্তাবৃন্দ।
স্টেমেইস স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল হুমায়রা বেগম, ভাইস প্রিন্সিপাল আমিরুল ইসলাম সাদি, প্রধান নির্বাহী অফিসার (সিইও) মাহবুব সুন্নাহ সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
একই সাথে মাউন্ট এডোরা হসপিটাল এবং স্টেমেইস স্কুলের মধ্যকার স্বাস্থ্য বিষয়ক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় স্টেমেইস স্কুলের সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য (ডিপেন্ডেন্ট) এবং স্কুলের নিয়মিত ছাত্র-ছাত্রীরা মাউন্ট এডোরা হসপিটাল সিলেট শহরের উভয় শাখায় (আখালিয়া ও নয়াসড়ক) বিশেষ কর্পোরেট সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসেবা পাবেন। বিজ্ঞপ্তি





