বিশ্ব মেট্রোলজি দিবস আজ
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ১২:৩৩:৩৭ অপরাহ্ন
বিশ্ব মেট্রোলজি দিবস আজ। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই সিলেট এর যৌথ উদ্যোগে আজ ২০ মে বুধবার সকাল ১১:৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ শীর্ষক প্রতিপাদ্যের বিষয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর উপর তথ্যবহুল এবং বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন শাবির ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. মোঃ আবু হায়াত মিঠু, স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) নুর মোহাম্মদ মোস্তফা।
অনুষ্ঠানে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস এর কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব এর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি




