সিলেটের দুর্ধর্ষ সুজন ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৯:২৫:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন হাটখোলা এলাকা থেকে এক চিহ্নিত দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার সময় জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম হাটখোলা ইউনিয়নের নন্দীরগাঁও থেকে তাকে আটক করে।
আটককৃতের নাম সুজন মিয়া (৪০)। সে ঐ এলাকার আলতা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে সাজাসহ ৯টি ডাকাতির মামলার গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত সুজন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতিসহ ও বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে পরিচালনা করে আসছে। এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে তাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আটককৃতকে মঙ্গলবার আদালতের সোপর্দ করা হয়েছে।





