জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৬, ৭:৪১:২০ অপরাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে| দুঃখজনক হলেও সত্য যে, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে উপেক্ষার মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের সাথে প্রতারণা করেছে| গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত সারাদেশে জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ| তিনি মঙ্গলবার দুপুরে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও নিখোঁজ শহীদ শাহাজাহানের পরিবারের সাথে মত বিনিময় ও ঈদ উপলক্ষে নগদ অর্থ উপহার প্রদানকালে উপরোক্ত কথা বলেন|
এসময় সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি





