মিশিগানে জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:১৬:২৬ অপরাহ্ন

মিশিগান প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| রোববার স্থানীয় সময় বিকেলে মিশিগানের হ্যামট্রামেক সিটির আলাদীন রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ চৌধুরী, বিএনপি নেতা নছিরুল হক শাহীন, জিলাল উদ্দীন, ময়নুল হক, মাজহারুল ইসলাম ডালিম, রাজু আহমেদ তালুকদার, মুশাররফ হোসেন লিটু ও ওয়াছিমুজ্জামান রনি| অনুষ্ঠানে মিশিগান বিএনপি যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন|
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করা বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব| তারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে সকলকে বিভেদ-সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান| বক্তারা আল্লাহর কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করেন| বিজ্ঞপ্তি




