লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টার এর ওরিয়েন্টেশন ৪ জুন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৯:০৩:০৯ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আন্ডাগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশন সিলেট এর সদস্য সাদিকা জান্নাত চৌধুরী ।
সামার সেমিস্টার ২০২৬ ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ঐ দিন সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর তালতলা পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে। বিজ্ঞপ্তি




