সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে সিসিক প্রশাসককে শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৮:৪৭:৪৭ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা| বুধবার দুপুরে নগরভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে কলেজের পক্ষ থেকে সিসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়| এ সময় শিক্ষা উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়|
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান একটি সমাজের অগ্রগতি ও মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি| শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমšি^ত উদ্যোগ প্রয়োজন|
তিনি আরও বলেন, সরকার শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে| প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে| শিক্ষার উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে|
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সামছুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) মো. বশীর আহমদ, সহযোগী অধ্যাপক (অর্থনীতি) সুমিত্রা রায়, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইতিহাস) মোছাম্মৎ নাহিদা আখতার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফখর উদ্দিন এবং মাউশি সিলেটের সহকারী পরিচালক (সহযোগী অধ্যাপক) প্রতাপ চৌধুরীসহ কলেজের শিক্ষক ও শিক্ষা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা| বিজ্ঞপ্তি




