সুনামগঞ্জে কৃষি সহায়তা বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৮:৪৫:৩৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদে ত্রাণ সহায়তা ও কৃষি কার্ড বিতরণে ¯^জনপ্রীতি, দলীয়করণ এবং ওজনে কম দেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা| বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ‘সচেতন কুরবাননগর ইউনিয়নবাসী’র ব্যানারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়|
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বঞ্চিত করে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম চলছে| এছাড়া ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন| এসব অনিয়মের বিরুদ্ধে অবিল¤ে^ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা|
মানববন্ধনে উপস্থিত ছিলেন এম এ বারি সিদ্দিকী, মাওলানা মাসুক, শাহিনুর রহমান শাহিন, কবি মাজহারুল ইসলাম, ওবায়দুল হক, সুহেল আহমদ, নূর আলম, পরান, মামুন, শফিকুল ইসলাম ও সালমানসহ শতাধিক স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ| বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এসব অনিয়ম বন্ধ না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন|
প্রতিবাদ সমাবেশ শেষে ইউনিয়ন পরিষদের সামনে ১০ দফা দাবি তুলে ধরেন সচেতন নাগরিকরা| এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে চলা এসব অনিয়মের কারণে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন| তারা এখন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন|




