সিলেটে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা, বিক্ষোভ সফলের আহ্বান
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৯:০০:১৮ অপরাহ্ন

বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেটের সীমান্তবর্তী উপজেলাসমুহে বিক্ষোভ কর্মসুচীর ডাক দেয়া হয়েছে| আজ শুক্রবার (১২ জুন) সিলেটের ৬টি সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, ˆজন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সদরে পৃথক বিক্ষোভ কর্মসুচী পালিত হবে| এসব কর্মসুচীতে ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন|
এদিকে, শুক্রবারের বিক্ষোভ কর্মসুচীকে সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়| বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর ১১ দলীয় ঐক্যের সমš^য়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ ও মহানগর সদস্য সচিব কিবরিয়া সরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমূখ|
সভায় নেতৃবৃন্দ বলেন, সীমান্তে হত্যা দীর্ঘদিনের সমস্যা হলেও বর্তমান পরিস্থিতি দেশের ¯^াধীনতা ও সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক| প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে সীমান্তে ‘পুশ ইন’-এর চেষ্টা অব্যাহত রয়েছে এবং জনগণ ও বিজিবির প্রতিরোধের কারণে অনেক ক্ষেত্রে তা ব্যর্থ হয়েছে| গত তিন মাসে সীমান্তের ৫০টির বেশি এলাকায় পুশইনের ঘটনা ঘটেছে| এ সময়ে ২ হাজার ৪৭৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছে| গত ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন| একই সময়ে বিএসএফ ও মিয়ানমারের আরাকান আর্মি ৮৩ জনকে আটক করে নিয়ে গেছে| যা জাতির জন্য লজ্জাজনক|
নেতৃবৃন্দ বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে| ‘নতজানু পররাষ্ট্রনীতি’ পরিহার করে জাতীয় ¯^ার্থে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা| বিজ্ঞপ্তি




