বালাগঞ্জ সরকারি কলেজ ম্যাগাজিন ‘উজ্জীবন’ এর মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ৯:২৬:২০ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজ ম্যাগাজিন ‘উজ্জীবন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে| বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কলেজ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়| কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ছুরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী|
কলেজের প্রভাষক অহি আলম মোহাম্মদ রেজা ও বুলবুল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল কাদির, গোয়ালা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব, নলেজ হারবাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সাবেক সেনা কর্মকর্তা ও শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল মিয়া, বালাগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন,কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাসুক মিয়া ও আমির আলী| ¯^াগত বক্তব্য রাখেন, ম্যাগাজিন প্রকাশনা পরিষদের সম্পাদক অমিতা রানী দাস| ম্যাগাজিন প্রকাশনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা ঘটে|




