আসাদ হাফিজ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৬, ৯:২৭:২৩ অপরাহ্ন

কবি আসাদ বিন হাফিজ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম এক প্রধান কবি। আশির দশকের অন্যতম এই কবি ইসলামী ধারার সাহিত্য সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর লেখায় সমসাময়িক সমাজব্যবস্থা, মানবিক মূল্যবোধ এবং অধিকারের কথা বারবার ফুটে উঠেছে। কবিতা ও ছড়ার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর শক্তিশালী বিচরণ ছিল।
ফররুখ আহমদ পরবর্তী সময়ে তিনি ইসলামী ধারার সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর লেখা যেমন ছিল নান্দনিক, তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিল সোচ্চার। তাঁর সৃষ্টিশীল কর্ম ও আদর্শ তরুণ প্রজন্মের লেখকদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিলেটের সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৭৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
০২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে ও কবি কামাল আহমদ, এসএম ফাহিম ও আব্দুর রাজ্জাক শাওনের যৌথ সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ কবি ডা. মাশুকুর রহমান, কেমুসাসের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক কবি আমিনুল ইসলাম কাজল, মাসিক বিশ^বাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, গীতিকবি রমজান আলী ও কবি শামসির হারুনুর রশীদ। পঠিত লেখার ওপর আলোচনা করেন কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান।
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস শহীদ খান। স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন ছয়ফুল আলম পারুল, আশরাফুল আলম, অমিত মামুন, জুবের আহমদ সার্জন, নজরুল ইসলাম, এ. বি. এম হাসান চৌধুরী, মিলন কান্তি দাস, সাজন আহমদ সাজু, মকসুদ আহমদ লাল, লবিদ হোসেন চৌধুরী, আদীল আনোয়ার, মো. আব্দুর রব, আব্দুল্লাহ আল ফারুক, আব্দুস শহীদ খান, সাজিদুর রহমান, সার্জন আহমদ, দিদার আহমদ প্রমুখ। গান পরিবেশন করেন রমজান আলী, মিলন কান্তি দাস, কুবাদ বখত চৌধুরী রুবেল ও মো. লিলু মিয়া। আসরে সেরালেখক মনোনীত হন ছয়ফুল আলম পারুল। বিজ্ঞপ্তি






