জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৯:২৩:০৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম হিফজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব দরগাহ হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম এম হিফজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচ্চু, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ তাহের, সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ খান জুনেদ, জিসাস সিলেট মহানগরের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান বেলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, জেলা যুবদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সামাদ হুসেন সাজু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন রুজেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বাবুল, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিলেট শাহ খুরুম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুয়েব খান, মহানগর ছাত্রদলের সহ-সমাজ বিষয়ক সম্পাদক সুহাগ ভূইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।





