জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের


প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৮:৫৫:৪৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর থানায় নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিবের করা মামলায় আখতারুজ্জামানকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার মদিনা থেকে ঢাকায় আসা জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যদের লাগেজ সংগ্রহের সময় ট্রলি সংকট ও লাগেজ পেতে বিলম্ব নিয়ে বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামান রূঢ় আচরণ ও গালিগালাজ করেন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরে বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন কেপিআই এলাকায় ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেন। একইসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে অশোভন আচরণ এবং সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল বা পাত্র ফেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এসব ঘটনায় বিমানবন্দরের শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে আখতারুজ্জামানের গ্রেফতারের নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ওমরা শেষে দেশে ফেরার পর আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী হয়রানি ও ভোগান্তির প্রতিবাদ করেছিলেন। তদন্তের আগেই তার বিরুদ্ধে ‘উদ্দেশ্যমূলকভাবে’ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্তের কথা পুলিশ জানিয়েছে। এ অবস্থায় আখতারুজ্জামানের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায় জামায়াত।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত

সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত

দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক

দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩

সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩

সর্বশেষ সংবাদ
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top