জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  


প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:৩৯:২৪ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে জামায়াতে যোগ দেওয়া এই রাজনীতিককে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দ-বিধির একাধিক ধারায় মামলাটি (মামলা নং-০৬) দায়ের করেন। একই দিন বিকালে মামলার এজাহার আদালতে এলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা গ্রহণ করেন। বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক।

মামলায় আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার জামায়াতে ইসলামী বাংলাদেশের ৩৪ জন প্রতিনিধি সপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে। পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান।

ওই সময়ে বিমানবন্দরে আগমনী যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট সৃষ্টি হয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়। কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভঙ্গ করে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। পরে লাগেজ আসতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি উত্তেজিত ও অশোভন আচরণ করতে থাকেন।

মামলার বিবরণ অনুযায়ী, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে ডেকে পাঠান। নির্বাহী পরিচালক ১০টা ৪৬ মিনিটে সেখানে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এজাহারে বলা হয়, নির্বাহী পরিচালক বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রলি ব্যবস্থাপনা সম্পর্কে তাকে বোঝানোর চেষ্টা করলেও আখতারুজ্জামান আরও উত্তেজিত হয়ে তাকে বলেন, ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘গেট আউট ফ্রম হেয়ার’, ‘ঘাড় ধরে বের করে দিবো’, ‘কাজ জানেন না, তদবির করে পোস্টিং এ আসবেন’, ‘মাইর খাইতে চান?’ এ সময় তার আচরণ অত্যন্ত আক্রমণাত্মক ও মারমুখী ছিল। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় মোহাম্মদ কামাল হোসেন নির্বাহী পরিচালককে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান।

পরে আখতারুজ্জামান পুনরায় উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে হুমকি দেন, ‘আপনাদের সবাইকে বিমানবন্দরে বেঁধে পিটানো এবং সোশাল মিডিয়ায় দেয়া দরকার যাতে তারেক রহমান এটি দেখেন, তখন আপনারা সোজা হবেন। আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো।’ এছাড়া তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী সম্পর্কে অশালীন ও অবমাননাকর ভাষা ব্যবহার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেন। এতে বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা সৃষ্টি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বিমানবন্দরের কেপিআই-ভুক্ত এলাকায় ভিডিও ধারণ না করার জন্য সংশ্লিষ্টদের নিষেধ করেন। এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার কাছে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হলে আখতারুজ্জামান তার সঙ্গেও অশোভন ও মারমুখী আচরণ করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল বা পাত্র ট্রলি থেকে ছুড়ে ফেলে ক্ষতি সাধন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, এসব কর্মকা-ের মাধ্যমে আখতারুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কেপিআই-ভুক্ত ও স্পর্শকাতর স্থাপনায় দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও হুমকি প্রদান, প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং একজন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাত করেছেন। একইসঙ্গে তার আচরণে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘিœত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।

জাতীয় এর আরও খবর
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১

প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা

প্রধানমন্ত্রীর কঠোরতা, এমপির পদত্যাগ : রাজনীতির চেনা সংস্কৃতিতে নতুন বার্তা

পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণের সুপারিশ

পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণের সুপারিশ

সর্বশেষ সংবাদ
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
সিলেটে এইআরপি -এর ভলান্টিয়ার সামিট অনুষ্ঠিত
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
জাতীয়তাবাদী পরিবারের দোয়া মাহফিল
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে সরকার আন্তরিক: সিসিক প্রশাসক
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে হামে নতুন ভর্তি ১৪৩
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৪৩৮
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ১৮ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top