জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

বিয়ানীবাজারে ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৬, ৮:৩৭:২৭ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ক্রেতার ঘুষিতে আলী হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বিবিরাই গ্রামের নাজির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ‘উজ্জ্বল স্টোর’ নামে একটি দোকান পরিচালনা করতেন। অভিযুক্ত শাহীনুল মিয়া (২৭) একই গ্রামের বাসিন্দা ও পেশায় ট্রাক্টরচালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরের জন্য ডিজেল কিনতে দোকানে গিয়ে পূর্বের ৪ লিটার ডিজেলের বকেয়া টাকা নিয়ে আলী হোসেনের সঙ্গে শাহীনুল মিয়ার বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা তাদের শান্ত করলেও কিছুক্ষণ পর শাহীনুল মিয়া আবার দোকানে ফিরে এসে পুনরায় তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি আলী হোসেনের নাকে ঘুষি মেরে পালিয়ে যান।
ঘুষির আঘাতে আলী হোসেনের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
নিহতের স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন। নিহতের বড় ভাই সেবুল আহমদ বলেন, তাঁর ভাই দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং পাঁচ সন্তান রেখে গেছেন। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট এর আরও খবর
শীতহীন পহেলা অগ্রাহায়ণ

শীতহীন পহেলা অগ্রাহায়ণ

মালিক শ্রমিক দ্বিধাবিভক্তিতে সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মালিক শ্রমিক দ্বিধাবিভক্তিতে সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top