সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা হলেন আবিদ আব্দুল্লাহ
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৭:২৪:১২ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার আবিদ আব্দুল্লাহ চৌধুরী। সম্প্রতি ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
আবিদ আব্দুল্লাহ চৌধুরী শাবিপ্রবিতে জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করতে ভূমিকা রাখেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। মহানগর বিএনপির উপদেষ্টা হিসেবে মনোনীত করায় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি






