সাংবিধানিক সংস্কার নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব : মজলিস মহাসচিব
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬, ৮:২১:৪৮ অপরাহ্ন

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, ˆ¯^রতন্ত্রের পথ রোধ করতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব| তিনি বলেন, এমন রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে জনগণের ভোট, ভাতসহ সব মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং নাগরিকদের অধিকার আদায়ে রাজপথে নামতে না হয়|
শুক্রবার সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি কনফারেন্স হলে খেলাফত মজলিস সিলেট জোন আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
ড. আহমদ আব্দুল কাদের বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকল ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই| পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও নেতৃত্বের সমমর্যাদার ভিত্তিতে এ ঐক্য গড়ে উঠতে হবে| তিনি ১৯৫১ সালের ২২ দফা মূলনীতিকে এ ক্ষেত্রে একটি বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন|
তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে সবাই কথা বললেও অনেকের কর্মকাণ্ডে পুরোনো ˆ¯^রতান্ত্রিক ব্যবস্থার প্রতি অনুরাগ দেখা যায়| খেলাফত মজলিস জনগণের প্রত্যাশা অনুযায়ী ˆ¯^রতন্ত্রের সব পথ বন্ধে কার্যকর সাংবিধানিক সংস্কারের দাবি জানায়|
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক মাওলানা শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ.এ. তাওসিফ| শুরুতে পবিত্র আল-কোরআনের দারস পেশ করেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুস সবুর| এতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন| বিজ্ঞপ্তি






