জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

লিডিং ইউনিভার্সিটিতে নারী উদ্যোক্তা নির্বাচন পর্ব অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৭:১৭:৪৪ অপরাহ্ন

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে চলমান ঐঊঅঞ-অঞঋ উপ-প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়েছে।
‘ক্ষমতায়িত নারী, শক্তিশালী আগামীকাল’ প্রতিপাদ্য নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও প্রকল্প ম্যানেজার প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সফল উদ্যোক্তা হতে হলে নারীদের নিজেদের লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাস, দক্ষতা, পরিকল্পনা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। তিনি নারী উদ্যোক্তাদের পাশে থাকার জন্য ব্যবসায় প্রশাসন বিভাগকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে নারীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন এবং আত্মনির্ভরশীল হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, ইউজিসি ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে দেশের ১,৫০০টি প্রকল্প প্রস্তাবের মধ্যে নির্বাচিত ১৫১টি প্রকল্পের অন্যতম হলো লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এ উদ্যোগ, যা সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র নির্বাচিত প্রকল্প।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের অ্যাসোসিয়েট ম্যানেজার ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, প্রকল্প সদস্য সহযোগী অধ্যাপক ওয়াহিদা আক্তার, আনোয়ার আহমেদ আরিফ এবং বিভাগের শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

সর্বশেষ সংবাদ
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 
১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top