জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের হিড়িক


প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:১০:৪১ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে| স্থানীয়দের দাবি, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শতাধিক ছড়া থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন চলছে| এতে পরিবেশ, প্রতিবেশ, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজ¯^ হারাচ্ছে|
জানা গেছে, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অনুমোদিত মৌলভীবাজার জেলায় ৩৩টি সিলিকা বালুর কোয়ারি রয়েছে| ২০১৩ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে জেলার ৫১টি পাহাড়ি ছড়াকে সিলিকা বালুসমৃদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়| এর মধ্যে ১৯টি ছড়ায় অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়েছিল|
পরবর্তীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হওয়ায় ২০১৬ সালে দায়ের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্ট পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) ও পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) ছাড়া এসব বালুমহালের নতুন ইজারা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন|
স্থানীয়দের অভিযোগ, ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমলগঞ্জ উপজেলার দেওছড়া, সুনছড়া, জপলাছড়া ও লাউয়াছড়াসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে প্রকাশ্যে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে| শ্রমিক দিয়ে বালু তুলে ট্রাক, পিকআপ, ট্রলি ও ঠেলাগাড়িযোগে বিভিন্ন স্থানে পরিবহন ও বিক্রি করা হচ্ছে| এতে ছড়ার বাঁধ, টিলা, রাস্তাঘাট ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে|
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সিলেট বিভাগীয় সমš^য়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার বলেন, ইজারা ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ| এটি বন্ধ করা প্রশাসনের দায়িত্ব| যারা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছেন, তারা উচ্চ আদালতের রায় অমান্য করছেন|
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কাছে দেওয়া একটি আবেদনের পরিপ্রেক্ষিতে দেওছড়া পরিদর্শন করা হয়েছে| এছাড়া সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পেয়ে বুধবার সহকারী কমিশনার (ভূমি)-কে ঘটনাস্থলে পাঠানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি| তিনি জানান, উপজেলার অন্যান্য ছড়াতেও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে|

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল

বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর

কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

বড়লেখার ব্যবসায়ি সাইদুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বড়লেখার ব্যবসায়ি সাইদুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top