পাসপোর্ট সূচকে ৩ ধাপ উন্নতি বাংলাদেশের
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:২৫:৫৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ˆবশ্বিক সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ| ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণে বাংলাদেশের অবস্থান ৯৭তম, যেখানে উত্তর কোরিয়ার সঙ্গেও যৌথভাবে রয়েছে দেশটি| তালিকার শীর্ষে আগের মতোই রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান| মঙ্গলবার (২১ জুলাই) লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করেছে|
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, কোনও দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া অর্থাৎ ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে কতটি গন্তব্যে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে এই সূচক ˆতরি করা হয়| সর্বশেষ সূচকে ২২৭টি গন্তব্যের বিপরীতে ১৯৯টি পাসপোর্ট মূল্যায়ন করা হয়েছে|
সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন| একই সুবিধা রয়েছে উত্তর কোরিয়ার পাসপোর্টধারীদেরও| তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা এ সুবিধা পেতেন ৩৭টি গন্তব্যে| বাংলাদেশ গত বছর এই সূচকে ১০০তম স্থানে ছিল| এর আগে ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম অবস্থানে ছিল|





