পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: সিকৃবি ভিসি
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৮:১৫:৫৫ অপরাহ্ন
পরিবেশ ও প্রকৃতির শুদ্ধতা এবং সজীবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আয়োজিত ‘সিকৃবি ক্যাম্পাসের শোভাবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, একটি গাছ যেমন মাটির ক্ষয় রোধ করে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও বৃক্ষের অবদান অপরিসীম। তাই পরিবেশকে দূষণমুক্ত ও প্রকৃতিকে প্রাণবন্ত রাখতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন সিলেট শাখার ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার ও এসএভিপি মোসাম্মত শপ্না বেগম, দরগা গেইট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এসভিপি মো. খুরশিদ আলম, মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ভিপি মোহাম্মদ মুদাব্বির আহমদ, সুবিদবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও ভিপি আহমাদুর রশিদ চৌধুরী, গোয়ালাবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও এফএভিপি সিরাজ উদ্দিন তফাদার এবং দরগা গেইট শাখার ডেপুটি ম্যানেজার ও এভিপি হাসিনা আক্তার।
মতবিনিময় সভা শেষে সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। বিজ্ঞপ্তি






