রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৮:১১:০০ অপরাহ্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, চব্বিশের রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে| দেড় সহস্রাধিক প্রাণের আত্মত্যাগের বিনিময়ে দেশ একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে|
বুধবার সিলেট নগরীর দরগাহ গেইটস্থ সোলেমান হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রকাশিত ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার প্রধান সমš^য়কারী সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সমš^য়কারী জুবায়ের আহমদ ও সদস্য কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব রফিকুল ইসলাম|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কবি এবিএম সোহেল রশিদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামিমুর রহমান, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি|
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, কবি জগলুল হক, কবি সুয়েজ হোসেন, অনলাইন অ্যাকটিভিস্ট বাপ্পু দত্ত, সমাজকর্মী মিছবাহ আহমদ জেহীন, কবি শান্তা কামালী, কবি নিশাত ফাতেমা, কবি কাওসার আরা বিথী, কবি আশালতা, সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, অভিনেতা কামাল আহমদ, অভিনেতা হাফিজুল ইসলাম, সংগীতশিল্পী প্রিয়দর্শন দত্ত পাভেল, গীতিকবি কুবাদ বখত রুবেল, নৃত্য প্রশিক্ষক সিনিয়া দাস ঝুমাসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তিa






