জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

সিলেটে অনুষ্ঠিত হলো ‘জুলাই ম্যারাথন’


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৬, ৭:৪১:১৪ অপরাহ্ন

সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ ম্যারাথন ইভেন্ট ‘জুলাই ম্যারাথন ২০২৬’। শুক্রবার (২৪ জুলাই) সিলেট রানার্স ক্লাবের আয়োজনে সূচিত হলো নতুন ইতিহাস। এর আগে সিলেটে হাফ ম্যারাথন ও বিভিন্ন ধরনের রানিং ইভেন্ট অনুষ্ঠিত হলেও এটিই ছিলো সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ম্যারাথন ইভেন্ট।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ম্যারাথন রানার এ আয়োজনে অংশগ্রহণ করে ইতিহাসের এই মাইলফলকের সাক্ষী হন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ক্বীন ব্রিজ থেকে যাত্রা শুরু করেন রানাররা। ম্যারাথনের রুটটি ক্বীন ব্রিজ, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, এয়ারপোর্ট রোড হয়ে লাক্কাতুরা স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
ইভেন্টটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুরো রুটজুড়ে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট সাইক্লিং ক্লাব, সিলেট স্কেটিং ক্লাব ও সিলেট বাইকার্স ক্লাবের সদস্যরা। অংশগ্রহণকারী রানারদের চিকিৎসা সহায়তা প্রদান করে সিলেট হেলথ সেন্টার এবং সার্বিক স্বেচ্ছাসেবী সমন্বয়ের দায়িত্বে ছিল সেভ সিলেট এর ইমার্জেন্সি রেসপন্স টিম ও সিলেট ওয়ান্ডার ওমেন।
আয়োজকরা জানান, সিলেটে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত দৌড়চর্চার সংস্কৃতি গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের রানিং কমিউনিটি তৈরির লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। সিলেট রানার্স ক্লাব নিয়মিত রানিং ওয়ার্কশপ, ট্রেনিং সেশন এবং বিভিন্ন দূরত্বের রানিং ইভেন্টের আয়োজন করে থাকে। সংগঠনটি ইতোমধ্যে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ওই আয়োজনে দেশবিদেশের তিন সহস্রাধিক রানারের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিলেট রানার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ড. আয়ান মুমিনুল হক বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুস্থ, সচেতন ও সক্রিয় সিলেট গড়ে তোলা। রানিং শুধু একটি খেলা নয়, এটি একটি স্বাস্থ্যকর জীবনধারার অংশ। আমরা চাই রানিংয়ের মাধ্যমে সিলেটকে দেশবিদেশে আরও শক্তিশালী একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে।’ বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ

সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ

দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার

দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সর্বশেষ সংবাদ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top