বজলুর ফয়েজকে নিয়ে অপপ্রচার দক্ষিণ সুরমা বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:৫৭:১৯ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান ফয়েজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি।
এক যৌথ বিবৃতিতে উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা বলেন, ফয়েজের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে বিভ্রান্ত না হয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের ওপর আস্থা রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি





