জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এক অন্তহীন যন্ত্রণার নাম ‘ঢাকা-সিলেট মহাসড়ক’


প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৬, ২:৪১:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজট ও যাত্রীদের অন্তহীন দুর্ভোগ যেন আর ফুরায় না। একাধিক সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া এবং বিশ্বরোড গোলচত্বরে গর্তের কারণে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। শুধু শুক্রবারই নয়, এ চিত্র প্রায় প্রতিদিনের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকামুখী পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজটের শুরু হয়। এর মধ্যে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় তোফাজ্জল হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পর বাসচালক বাসটি মহাসড়কের ওপর রেখেই পালিয়ে যান। স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর করেন এবং মহাসড়কে জড়ো হন। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করে।
এরপর বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আটকে পড়া এক চালককে উদ্ধার করে ট্রাক দুটি সরিয়ে নেন। তবে এরই মধ্যে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শুক্রবার বেলা একটার দিকে যানজট বেড়তলা থেকে বাড়িউরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, এর প্রভাব চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও পড়েছে।
বিশ্বরোড গোলচত্বরের সরু অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের চালক আরমান হোসেন দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, বাড়িউরা থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত আসতে দুই ঘণ্টা লেগেছে। সাধারণ সময়ে এই পথ যেতে ৫ থেকে ১০ মিনিট লাগে।
দুপুর পর্যন্ত বিশ্বরোড গোলচত্বরে চার দিকের মধ্যে শুধু ঢাকা থেকে সিলেটগামী একটি লেন চালু আছে। সিলেট থেকে ঢাকা ও কুমিল্লাগামী দুটি লেন বন্ধ রাখা হয়েছে। কুমিল্লা থেকে ঢাকাগামী লেন চালু থাকলেও সড়কের বড় বড় গর্তের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে ঢাকা ও সিলেট থেকে কুমিল্লামুখী লেনে দীর্ঘ যানজট লেগে রয়েছে। এর প্রভাব ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দপুর এলাকাতেও পড়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বেলা একটার দিকে বলেন, একদিকে বারবার দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশের গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলছে। অনেক চালক নিয়ম না মেনে উল্টো পথে যাওয়ার চেষ্টা করছেন। এসব কারণে যানজট দীর্ঘায়িত হচ্ছে।
যানজট নিরসনে পুলিশ সড়কে কাজ করছে জানিয়ে এসআই আবদুল বাতেন বলেন, ‘পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। আশা করছি, কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।’

 

প্রচ্ছদ এর আরও খবর
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম

নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম

২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব

২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব

সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘সেং কুটস্নেম’ উৎসব উদযাপন
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
জৈন্তায় স্টিল আলমিরা ও সেলাই মেশিন বিতরণ
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৩
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : ফখরুল ইসলাম
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন :  মাওলানা হাবিব
২৫ নভেম্বরের মিছিল সমাবেশ সফল করুন : মাওলানা হাবিব
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
সিকৃবিতে আন্তঃহল ইনডোর গেমসের পুরস্কার বিতরণ
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর সংখ্যা কমানোর লক্ষ্য মালয়েশিয়ার
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,১৮৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
কদমতলীতে অর্ধকোটি টাকার ভারতীয় চিংড়ি শুঁটকি জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে বিপুল বিস্ফোরক জব্দ
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নগরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top