জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

শাহজালাল জামেয়ায় পুরস্কার মিরাবাজারে পুরস্কার বিতরণ


প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:৩৪:১০ অপরাহ্ন

শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার
ব্যাপ্তি বাড়াতে হবে : ডা. ফজলুর রহিম

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার ব্যাপ্তি বাড়াতে হবে। সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং শৃঙ্খলাবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নৈতিক শিক্ষা ও সংস্কৃতির সান্নিধ্যে বেড়ে উঠলে আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের কাঙ্খিত নেতৃত্ব দিতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণ প্রজন্মকে প্রযুক্তিভিত্তিক অসচেতনতা ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা, শৃঙ্খলা এবং সহনশীলতার বিকাশ ঘটে। শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যেভাবে মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষা প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়।

বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে (ইংরেজি ভার্সন) ‘বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তাজিন জাকিয়া এবং ফারজানা ইয়াসমিন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য নিয়াজ মো. আজিজুল করিম।

সভাপতির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, আমরা কেবল শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের দিকেই নজর দিচ্ছি না, বরং তাদের সার্বিক মানসিক ও নৈতিক বিকাশকে সমান প্রাধান্য দিচ্ছি। নিয়মিত খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি ও সঠিক মূল্যবোধের সাথে পরিচিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ মো. রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে, সকালে প্রাথমিক বাংলা ভার্সন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি ইসলামিক সোসাইটির সহ-সভাপতি মোহাম্দ আব্দুস শাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন প্রাথমিক বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর জাহানার বেগম আক্তার।-বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 

১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 

বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

নাশকতার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সিকৃবির সঙ্গে স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের সমঝোতা স্মারক 

সিকৃবির সঙ্গে স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের সমঝোতা স্মারক 

সর্বশেষ সংবাদ
ভোটের মাঠে নতুন হিসাব
ভোটের মাঠে নতুন হিসাব
শীতের পালাবদল
শীতের পালাবদল
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top