জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

শাবি শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তে কমিটি

প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৮:১৯:৫৩ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি ও নিপীড়নে জড়িত থাকার অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রকাশিত প্রতিবেদনগুলোর আলোকে শাবিপ্রবির কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে আহ্বায়ক এবং রেজিস্ট্রারকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।
কমিটিকে প্রকাশিত প্রতিবেদনগুলোর আলোকে শাবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কোনো শিক্ষক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কমিটি। এছাড়া বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কোনো শিক্ষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি কিংবা নিপীড়নে জড়িত ছিলেন কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রথম পাতা এর আরও খবর
ভোটের মাঠে নতুন হিসাব

ভোটের মাঠে নতুন হিসাব

শীতের পালাবদল

শীতের পালাবদল

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী

আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ

২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top