জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

এবারও শতভাগ জিপিএ-৫ সিলেট ক্যাডেট কলেজের


প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৬, ৮:৪৪:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: এবারও এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করে সিলেটের শিক্ষাঙ্গনে আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেট ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫৪ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে। ফলে টানা পঞ্চম বছরের মতো শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের গৌরব ধরে রাখল দেশের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

গত পাঁচ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২২ থেকে ২০২৬-প্রতিটি বছরেই কলেজটির প্রতিটি পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ২০২২ সালে ৫৩ জন, ২০২৩ সালে ৫১ জন, ২০২৪ সালে ৫২ জন, ২০২৫ সালে ৪৪ জন এবং ২০২৬ সালে ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। পাঁচ বছরে মোট ২৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস এবং শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে।

বিশেষ করে ২০২৬ সালের ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের সদর উপজেলার শীর্ষ ফলাফলধারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিলেট ক্যাডেট কলেজ আবারও ১০০ শতাংশ পাসের হার অর্জন করে। তবে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় অর্জন হলো-অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়া, যা ধারাবাহিক উৎকর্ষের একটি বিরল দৃষ্টান্ত।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি প্রতিষ্ঠানের ধারাবাহিক পাঁচ বছর শতভাগ জিপিএ-৫ অর্জন কেবল মেধাবী শিক্ষার্থী থাকার ফল নয়; এর পেছনে রয়েছে সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা, নিবেদিতপ্রাণ শিক্ষক, কার্যকর একাডেমিক পরিকল্পনা এবং শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন। এই ধারাবাহিকতা সিলেট ক্যাডেট কলেজকে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

টানা পাঁচ বছরের এই ব্যতিক্রমী সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন ক্যাডেটদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী বছরগুলোতেও সিলেট ক্যাডেট কলেজ এই সাফল্যের ধারা অব্যাহত রেখে নতুন নতুন কৃতিত্বের সাক্ষী হবে।

প্রচ্ছদ এর আরও খবর
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের

আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী

আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

সর্বশেষ সংবাদ
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের
সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে :  অ্যাডভোকেট জুবায়ের
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই : রাস উৎসবে সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও সংস্কার করা হবে: সংস্কৃতিমন্ত্রী
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 
১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top