কুশিয়ারার পানি এখনো বিপদসীমার ওপরে
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ৭:১৫:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি কমতে পারে। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।





