সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ৭:৫৮:৪৩ অপরাহ্ন

সিলেটে সংবর্ধিত হয়েছেন আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি। সোমবার নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে স্পাইসি বাজারের প্রেসিডেন্ট আব্দুল গিয়াস, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন।
যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবনসহ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিকমানের একজন পেশাদার অ্যাথলেটের সিলেটে আগমন নগরীর ক্রীড়াঙ্গনের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন সিলেটের ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীদের, বিশেষ করে নারী অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। অনুষ্ঠান শেষে অ্যাশলি মেগান প্লামট্রিসহ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। বিজ্ঞপ্তি






