জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

প্রসূতি মায়েদের জন্য ‘মা এক্সপ্রেস’-র ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা 


প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৬, ৯:০৩:০৩ অপরাহ্ন

# কুলাউড়ায় ৪ শতাধিক নারী পেলেন সেবা

স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো রেলস্টেশনে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কার্যক্রম শুরু হয়েছে। লন্ডনভিত্তিক MAA (মেটারনাল এইড অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে ‘মা এক্সপ্রেস’ নামে সিলেটের প্রবাসী বাংলাদেশিদের দাতব্য সংস্থার উদ্যোগে শুক্রবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এই উদ্যোগের আওতায় স্টেশন এলাকায় অবস্থানকারী বা যাত্রাপথে থাকা গর্ভবতী নারীরা প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব-পরবর্তী জরুরি চিকিৎসাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। প্রাথমিক পর্যায়ে সিলেটের সব রেলস্টেশনে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যাক্রমে দেশের বিভিন্ন রেলস্টেশনে এ সেবা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

উদ্যোগ সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনে যাতায়াতের সময় অনেক গর্ভবতী নারী হঠাৎ প্রসববেদনায় আক্রান্ত হন। সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় মা ও নবজাতক উভয়ের জীবন ঝুঁকির মুখে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় রেলস্টেশনগুলোকে কেন্দ্র করে বিশেষজ্ঞ চিকিৎসক, ধাত্রী (মিডওয়াইফ), নার্স ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এই টিম প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক প্রসবের সহায়তা, জরুরি প্রাথমিক চিকিৎসা, প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে রেফার করার ব্যবস্থা করবে। পাশাপাশি গর্ভবতী নারীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের পরিচর্যা বিষয়ে পরামর্শও দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, রেলস্টেশনকে কেন্দ্র করে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা চালু হলে যাত্রাপথে থাকা হাজারো গর্ভবতী নারী উপকৃত হবেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও দূরবর্তী এলাকা থেকে আসা যাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জরুরি মাতৃসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সমন্বয়ে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। এতে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানোর পাশাপাশি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্বোধণ শেষে কুলাউড়া রেলস্টশনে সেবা কার্যক্রম পরিচালনা করে মা ফাউন্ডেশনের সেচ্ছাসেবিরা।

এসময় অতিথির বক্তব্য দেন, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, মেটারনাল এইড অ্যাসোসিয়েশন-এর উপদেষ্টা অধ্যাপক শাহগীর বখত্ ফারুক ও মেটারনাল এইড অ্যাসোসিয়েশন-এর ফাউন্ডার চেয়ারম্যান ড. আকিল জায়গীরদার ।

আমাদের কুলাউড়া প্রতিনিধি জানান, মাতৃত্বকালীন সময়ে চিকিৎসা ব্যয় ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দুশ্চিন্তা কমাতে মৌলভীবাজারের কুলাউড়ায় চার শতাধিক গর্ভবতী মাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুলাউড়া রেলওয়ে স্টেশনে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ (মেটারনাল এইড অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে ‘মা এক্সপ্রেস’ নামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘স্রোত সাহিত্য পর্ষদ’।

ক্যাম্পে কুলাউড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গর্ভবতী মায়েরা চিকিৎসাসেবা নিতে আসেন। প্রায় চার শতাধিক নারী বিনামূল্যে আল্ট্রাসাউন্ড, রক্তচাপ, ডায়াবেটিস ও মূত্র পরীক্ষা করানোর পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন। প্রয়োজন অনুযায়ী তাদের মধ্যে বিভিন্ন ওষুধও বিতরণ করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের আয়রন, জিংক ও ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি গর্ভকালীন বিভিন্ন জটিলতা, পুষ্টি, নিরাপদ প্রসব এবং প্রসব-পরবর্তী সময়ে মা ও নবজাতকের যতœ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

‘মা এক্সপ্রেস’-এর সিলেট বিভাগীয় প্রধান ডা. ফয়জুল হাসান চৌধুরী বলেন, কুলাউড়ায় মাতৃসেবার এ উদ্যোগে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়া গেছে। এটি তাদের জন্য একটি পাইলট ক্যাম্পেইন। ভবিষ্যতে কুলাউড়াসহ সিলেটের বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা থাকবে।

‘মা এক্সপ্রেস’-এর কুলাউড়া সমন্বয়ক সিপার আহমেদ বলেন, এটি শুধু একটি মেডিকেল ক্যাম্প নয়, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। প্রত্যন্ত এলাকার অনেক মা প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের কাছে বিনামূল্যে সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন বলেন, গর্ভবতী মায়েদের পাশে দাঁড়ানোর মতো মানবিক উদ্যোগের সঙ্গে থাকতে পেরে তারা আনন্দিত। সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাও সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

সর্বশেষ সংবাদ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top