জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির


প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৪:১৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
বঙ্গভবন প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-সহ দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং এই খাতে আরও মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
রাষ্ট্রপতি এ সময় দেশের জ্বালানি খাতের উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠান শেভরনের বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি এই সময় বিভিন্ন খাতে প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দূত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ান দেশসমূহের সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রপতি মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য অংশীদার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে বিশ্বাসী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান ও সমতার নীতিকে সর্বাগ্রে গুরুত্ব দেয় বাংলাদেশ। আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থ সুরক্ষার মাধ্যমে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তি’র (অমৎববসবহঃ ড়হ জবপরঢ়ৎড়পধষ ঞৎধফব) প্রসঙ্গ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে উভয় দেশের অর্থনৈতিক বাস্তবতা ও স্বার্থ বিবেচনায় নিয়ে এই চুক্তিকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার সুযোগ রয়েছে। এই সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা

সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা

আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

সর্বশেষ সংবাদ
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের সংবর্ধনা
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
ডেঙ্গুমুক্ত কুলাউড়া গড়তে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ডিসি
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায় ২ কোটি টাকা পেল রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
মণিপুরে বিষাক্ত মদ পান করে ১৪ জনের প্রাণহানী
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
রাজা জি সি হাই স্কুল, সিলেট ‘৯০ ব্যাচ-এর বন্ধু মহলের মিলন মেলা অনুষ্ঠিত
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
তারেক রহমানের জন্মদিনে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আওয়ামী সন্ত্রাসী ওখলর’ জাগা বাংলাদেশও নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ : বীর মুক্তিযোদ্ধা আকন্দ এমপি
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
সিলেট ল’ কলেজে শিক্ষার্থীদের নবীনবরণে এমপি এমরান: অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
ভারতে যাওয়ার পথে সিলেট সীমান্তে মা-মেয়ে আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top